এ কী লাবণ্য লয়ে এলে তুমি -
মোর হৃদিদ্বারে ।
মূর্ছনা যেন গ্রাস করে মোরে
ক্ষণে , বারে বারে ।
তব তর -তাজা প্রাণ
তব কোমল রীতিনীতি ।
তব কেশগুচ্ছের কোমল স্পর্শ
জাগে মনে ভীতি।
তব দিশাহীন পথ চাওয়া
তব সস্নেহে জল খাওয়া
তব আলোয় নাইয়ে দাও
পূর্ণ কর আমার চাওয়া পাওয়া ।
আজস্র চপলতা , অদ্ভুত নম্রতা
বিরল বেদনা - তোমাতে বয়ে যায় ।
কিছু পাগলামি কিছু ছাগলামি
আমার প্রাণ কেড়ে নেয় ।
পাগল করা বক্ষজ্বালা - তবু ;
তবু আহা কি লাবণ্য ।
ধন্য সেই বক্ষভেদি বান ,
আর তুমি - অনন্য।।
[[07/03/2012]]
No comments:
Post a Comment