Friday, 14 August 2020

ডালিয়া

 কেটেছে শীতঘুম - 

কেটেছে তন্দ্রাচ্ছন্নতা

সহ্যসীমা হয়েছে পার ।

এবার জাগার পালা - 

সমাপ্ত হল - 

দীর্ঘ নিঃসাড় কাল ।।


পেয়েছি আবার বার্তা ,

জেগে ওঠে জাগার উন্মাদনা 

পৃথিবী আবার নতুন রঙে মাতোয়ারা ।

আসে বারে বারে এই হৃদয়ে 

নবীনের স্বাগত বার্তা ।


তাই তো জন্ম আমার  

বসন্তের নির্মল প্রভাতে । 

রূপের বিস্ময়কর তারুন্যে 

লজ্জিত এই হৃদয় 

ভুলে যায় ক্ষণে ক্ষণে - 

আপনার পরিচয় ।


শরমের সাথেও আমি 

হয়েছি প্রস্ফুটিত ।

আমি কুণ্ঠাহীন শরমে শরমিলা , 

আমি বসন্তের ডালিয়া ।।


[[On 17th birthday of Dalia - 18th March 2011]]

No comments:

Post a Comment