আমি কম্পন চাই
গিটারের তারে তারে
মন থেকে বারে বারে
নেশাতে নেশা যেখানে শুন্যে ভাসে
শুন্যতাতে মুখ ডুবিয়ে
চাপা সে নিঃশ্বাসে ।
কুঁড়েমির বেড়াজালে বদ্ধ থেকেই
আমি কম্পন চাই ।
আমি উত্তাপ চাই
শহরের বুকে বুকে
কাচভাঙা আড়চোখে
আসলে জড়তাগ্রস্থ আমি আক্রান্ত
আমার বেড়ে চলা হৃদয়ের কম্পাঙ্ক ।
তড়িতের আবেশ মাটিতে ভরেই
আমি কম্পন চাই ।।
আমি প্রশ্বাস চাই
নাকের রন্ধ্র চিরে
মানুষের মাঝে ভিড়ে
কালও যেন হতে চলে বিলুপ্ত
হইত বা কোন জিনেতে হয়ে আছে সুপ্ত
মুক্ত বাতাস প্রাণেতে মেখেই
আমি কম্পন চাই ।।
No comments:
Post a Comment