Wednesday, 19 August 2020

হে কবি

বলেছিলে, তুমি নাকি কবি

হে বিশ্বকবি রবি

শ্রদ্ধেনিয় তুমি বিশ্বচরাচরে

আদুরে তুমি আমার হৃদ – গোচরে ।

 

হে পরিচয়ে বিভূষণা

করেছ কত কি রচনা ,

কত কঠোরতাকে করেছ জয়

ফুটিয়ে মনের অস্ফুট শব্দ ।

চোখ বুজে করেছ রপ্ত

যা কিছু ছিল অন্তরে সুপ্ত ।

 

তাই আজি , তোমার গানে হই মত্ত

তোমার নাচের তালে করে চলি নৃত্য

তোমার গুরুগম্ভীর কত বাণী

আজি প্রাতে হৃদে বসায় আনি ।

 

হে কবি , হে নবীন মনের কবি

কিসের ছন্দে হেনেছ কবিত্ব মনে

ত্বরায়ে তরাও বার্তা এই ভক্তের

কর্ণ পানে , এই মৃদুমন্দ সমীরণে ।

No comments:

Post a Comment