Saturday, 30 December 2017

ঔদ্ধত্ব

ঔদ্ধত্ব- এক অপরাজেয় শব্দ ।
রক্তিম কালিমার সুক্ষ রন্ধ্র চেরা ফাটল-
বোধ হয় শব্দ করে না,
নাড়ীর বেগে ধাক্কা খেয়ে চুঁইয়ে পরে;
তবু শব্দের কোনো শেষ হয় না ।
শেষ পরিণতি হয়ত বা "দ" ভেঙেই ;
শেষ শক্তির কবর খোড়া থাকবে তখন ,
জিবন থেকে মুছে যাবে জখন সেই শব্দ​- ঔদ্ধত্ব ।।

Tuesday, 27 June 2017

তেষ্টা পেয়েছে

আবার তেষ্টা পেয়েছে;
সেই গণ্ডিহীন ভালবাসার
নিবিড় গন্ধের রন্ধ্রচেরা ফাটলে
একটু একটু করে তৃপ্তির নেশা ।

মহাশিরা জুরে নোংরামির গ্লানি ,
ধমনিতে তোমাকে খোঁজার তেষ্টা -
যেন গিল গিল করে গিলবে বলে ।

বিদ্বস্ত তেষ্টার উপর দিয়ে
চোখে তরল ঝরে পড়ে ;
শরীর তবুও শীতলতর ।
তেষ্টার জিভ যখন লক লক করে
শরীর আর বাধ মানে না ।
সে শুধু চুম্বন চাই ;
তোমার সিক্ত ঠটের চুম্বন ।।

লুপ্তপ্রায়


আর আমি খুজিনা আমাকে
নদী তীরে মাটিতে-কাঁকড়ে ;
খুজিনা নতুন করে
শেষ রাত্রির গভীরে ।
পেরোয় (পার হয়) সময় খোলা চুলে ;
ঢেকে দেয় চোখের পাতা ।
কালো, শুধু কালোতে চাপা পরে হৃদয় ।।