Friday, 21 June 2019

প্রাচীর ভেদী কটাক্ষ

প্রকাশ্যে আড়ি পাতে সমাজ ।
চলচ্চিত্র ন্যায়  দুঃস্বপ্নে আঁতকে ওঠে সঞ্চারী ।
বুকের ওড়না যেন উড়ে যায় বাতাসে ,
আলোর বেগে এঘর ওঘর করে স্নায়ু বার্তা । 

এক কাপ গরম কফি ,
বিছানার পাশেই জানলা - ফুরফুরে হাওয়া ।
কফির কাপে চুমুক দিতেই মনে পড়ে প্রথম প্রেম।
আঙুলে আঙুল ছোঁয়া , শরীরে ছড়ানো হংসী আচমকা । 
সেটিই ছিল জড়তার শিকলে প্রথম আঘাত । 

আরও কত স্মৃতি জড়ানো রাত্রির আসর ।
সব সঙ্কোচ - জড়তা ছিঁড়ে ফেলে 
আধানাসক্তির মতো শরীরও শরীর টানে।
প্রতি লহমা হয়ে ওঠে প্রানবন্ত ।

দৃষ্টিকোণ পাল্টায় ,
আর তার সাথে পাল্টে যায় সঙ্গ ।
আসে কত নতুন মানুষ ,
একের পর এক নতুন প্রতিশ্রুতি ।

আবেগ ফুরায়, 
বাস্তব আবার চোখ রাঙায় ।
আরও চোখ রাঙায় - প্রাচীর ভেদী কটাক্ষ ।
ওরা আঙুল তোলে , 
ওরা বিষ ছড়ায় ধমনীর রক্তে ।

তবে, আর কুকথায় হাড় ভাঙে না,
ওদের রায়ে বাধা পড়ে না।
আজও নীল লাল আলোর ঝিকিমিকি 
তাকে করে তোলে উদ্ধত - প্রানবন্ত ।।

Sunday, 9 June 2019

কলকাতা

তখন আমার বছর দশেক হবে ,
অর্ধচন্দ্রাকার ফ্যাটি এসিড 
চোখের মাঝে ঠাই নিয়েছে।

বাবা ছুটি নিয়ে এল,
বাবার হাত ধরে রওনা দিলাম ।
শহরের নাম কলকাতা ।

আগেও গেছি কয়েক বার 
মাসির বাড়ি যাব বলে ।
তবে এবার ভিন্ন উদ্দেশ্য ।

মায়ের আঁচল তলে না ,
বাবার শক্ত হাত ধরে -
আসল কলকাতা হেটে দেখা । 

গ্রামের পথ ছেড়ে রেলগাড়ি চড়ে 
ব্যান্ডেল- নৈহাটি হয়ে ব্যারাকপুর ।
আমার কাছে এসব জয়গাও কলকাতা ।

পরদিন বিধানসভা , ইডেন গারডেন্স,
মনুমেন্ট , গড়ের মাঠ, আরও কত জায়গা।

রৌদ্র তপ্ত শহুরে দুপুর ;
পায়ে হেটে ছোট্ট আমি ক্লান্ত ।
শহরটি তখনও অচেনা - পর ।
অবলম্বন বাবার শক্ত দুই হাত।

আট বছর পর আবার এই শহরে আগমন
আর ক্ষণিক ভ্রমন না, একটু দীর্ঘ পরিকল্পনা ।

চাঁদনী - কলেজ স্ট্রিট - যাদবপুর 
হাওরা, নিউটাউন থেকে গড়িয়া। 
শীত - গ্রীষ্ম - বর্ষার কত স্মৃতি জড়ান এই শহর।

এখন কলকাতা শুধু মাসির বাড়ি না।
নয় শুধু কোন' শহর।
আমার কাছে আবেগ মানেই কলকাতা।

বাবার হাত ধরে ঘুরে দেখা 
সেই অচেনা শহর কলকাতা 
যত দূরে যাই - ততই পিছুটানে।। 

Saturday, 8 June 2019

নেশা

নরম বিকেল, 
তোর ডান হাত চেপে ধরে 
ঘুরতে যাই এখান ওখান ।

এত তেজ ছিল তোর -
মনে হত', এই ঝলসে গেলাম বোধ হয়।

তবুও প্রতি বিকেল তোর তপ্ত শরীর ছুঁয়ে দেখি।
নিজেও হয়ে গেছিলাম জলন্ত অগ্নিপিন্ড ।

বছর তিনেক হয়ে গেছে ;
পৃথিবীর মতো আমিও শান্ত ।

তুই যেন রাত্রির মরুভূমি
তোর তেজ এখন ধস্ত ।

আর আমি পুরানো তোকে খুঁজি -
তোর তেজের নেশায় আমি আজও আসক্ত ।।