হে প্রভু,
ধাঁধাঁর জগতে জাদুকর আপনি
সে জাদুতে মোহিত আমি
আটকে যেন সেই ইন্দ্রজালে ।
দেখি স্বপ্ন - দেখি ভবিষ্যত
সেই ধাঁধাঁর জগতে ।
হৃদি মাঝে জেগে ওঠে
সীমাহীন উচ্ছলতা ,
সীমাহীন প্রেম - অঙ্কের প্রতি।
সেটাও যেন আপনার জন্যই ।
বারে বারে চাই মন হতে -
আত্ম সমর্পিত ।
চাই মন মিশে যেতে -
আপনার সাথে ;
যেমন করে আত্মা মেশে - পরমাত্মাতে ।
পবিত্র হবে এই মন ,
ধন্য হবে এই জীবন
ঠাঁই যদি পাই -
আপনার চরণ সান্নিধ্যে ।।
No comments:
Post a Comment